Full Time
Logo

সহকারী বিনিয়োগ কর্মকর্তা / 2 hours ago

615/9, Bosila Road, Mohammadpur, Dhaka

of experience.

Tk 25470 / Month
Application ends: ৩০ মে ২০২৬

‘‘আশ্রয়’’ একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এম.আর.এ সনদ নং— ০০৬০৯—০১০১৯—০০২০০) বিগত ৩৬ বছর যাবৎ দারিদ্র বিমোচনে বিভিন্নমুখী উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। আশ্রয় উদ্যোগ উন্নয়ন (মাইক্রোফাইন্যান্স) কর্মসূচিতে কর্মী নিয়োগের লক্ষ্যে রাজশাহী, রংপুর, খুলনা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের প্রার্থীদের নিম্নোক্ত পদে নিয়োগ করা হবে।
পদের নাম: সহকারী বিনিয়োগ কর্মকর্তা (পদের সংখ্যা—১৫০ জন)
যে কোন বিষয়ে ন্যূনতম স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রী। বয়স: সর্বোচ্চ ৩২ বছর।

বেতন—ভাতা সুবিধাদি: শিক্ষানবিশকালে মাসিক বেতন নীট ১৭,০৮৮/— এবং ঢাকা বিভাগের ক্ষেত্রে ১৯,৮৬০/—। চাকুরি স্থায়ীকরণের পর মাসিক বেতন—ভাতা (প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচ্যুইটিসহ, বার্ষিক ২টি উৎসব ভাতা এবং বৈশাখী ভাতাসহ) বাবদ সর্বসাকুল্যে ২৫,৪৭০/— এবং ঢাকা বিভাগের ক্ষেত্রে ২৯,৪৩০/— পাবেন।
এছাড়া সংস্থার বিধিমালা অনুযায়ী মাসিক ২,০০০/— মোটরসাইকেল জ্বালানী ও মেরামত ভাতা এবং বিধি মোতাবেক মোবাইল ভাতা সুবিধা সহ মূল্যায়নের ভিত্তিতে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান করা হবে।

নির্বাচিত প্রার্থীগণকে সংস্থার কর্মএলাকার মাঠপর্যায়ে যে কোন কর্মস্থলে কাজ করার মানসিকতা থাকতে হবে। নির্বাচিত প্রার্থীদের কর্মএলাকায় বাধ্যতামূলক মোটরসাইকেল/বাই—সাইকেল চালাতে হবে। প্রার্থীদের কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।

প্রার্থীদের সাথে মোবাইল ফোনে এবং SMS—এর মাধ্যমে যোগাযোগ করা হবে। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।