ম্যানেজার (অপারেশনস), আশ্রয় সেন্টার ইন / 2 minutes ago
615/9, Bosila Road, Mohammadpur, Dhaka
Minimum 10 years of experience.
আশ্রয় সংস্থা (ASHRAI) একটি স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থার ফাউন্ডিং অফিসে অবস্থিত আবাসিক সুবিধা, ডাইনিং সেবা এবং ভেন্যু ভাড়া কার্যক্রমকে একটি আধুনিক, লাভজনক ও মানসম্পন্ন সেবা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে একজন দক্ষ, অভিজ্ঞ ও ফলাফলভিত্তিক ম্যানেজার (অপারেশনস), আশ্রয় সেন্টার ইন নিয়োগ দেওয়া হবে।
কর্মস্থল: রাজশাহী।
পদের ধরন: পূর্ণকালীন
মাসিক বেতন: আলোচনা সাপেক্ষে।
প্রয়োজনীয় যোগ্যতা ও দায়িত্ব:
- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (BBA/MBA), ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- স্বনামধন্য আবাসিক হোটেল, গেস্ট হাউস, রিসোর্ট, ট্রেনিং সেন্টার, কনভেনশন সেন্টার অথবা সমমানের প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পর্যায়ে ন্যূনতম ১০ (দশ) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
- ৩-স্টার মানের সমপর্যায়ের আবাসিক সেবা, ডাইনিং (রেস্টুরেন্ট) ব্যবস্থাপনা এবং কনফারেন্স/ভেন্যু পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
- প্রতিষ্ঠানের আবাসিক সেবা, অতিথি ব্যবস্থাপনা, ডাইনিং/রেস্টুরেন্ট পরিচালনা, খাদ্যের গুণগত মান, স্বাস্থ্যবিধি, মেনু পরিকল্পনা এবং সেবার মান নিশ্চিত করতে সক্ষম হতে হবে।
- কনফারেন্স হল, সেমিনার কক্ষ, প্রশিক্ষণ কক্ষ ও অন্যান্য ভেন্যুর ভাড়া কার্যক্রম পরিকল্পনা, বিপণন, বুকিং এবং সার্বিক ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে।
- মার্কেটিং, ব্র্যান্ডিং, গ্রাহকসেবা এবং কর্পোরেট যোগাযোগে দক্ষ হতে হবে; নতুন গ্রাহক ও ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং নেটওয়ার্ক সম্প্রসারণে সক্ষম হতে হবে।
- ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন, বাজেট প্রস্তুত, আর্থিক ব্যবস্থাপনা, আয়-ব্যয় বিশ্লেষণ এবং লাভজনকভাবে প্রতিষ্ঠান পরিচালনায় বাস্তব দক্ষতা থাকতে হবে।
- সরকারি, বেসরকারি, কর্পোরেট এবং উন্নয়ন সংস্থার সঙ্গে কার্যকর যোগাযোগ রক্ষা, দরপত্র (Tender), বিড ডকুমেন্ট, EOI, RFP এবং প্রকল্প প্রস্তাবনা প্রস্তুত ও দাখিলের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
- নেতৃত্ব, কৌশলগত পরিকল্পনা, সমস্যা সমাধান, সিদ্ধান্ত গ্রহণ এবং জনবল ব্যবস্থাপনায় উচ্চতর দক্ষতা থাকতে হবে।
- কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে এবং MS Word, MS Excel, MS PowerPoint, ই-মেইল ও ইন্টারনেট ব্যবহারে দক্ষ হতে হবে।
- বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীলভাবে যোগাযোগ, দাপ্তরিক পত্র, প্রতিবেদন, ব্যবসায়িক প্রস্তাবনা এবং উপস্থাপনা (Presentation) প্রস্তুত করার সক্ষমতা থাকতে হবে।
- সততা, পেশাদারিত্ব, জবাবদিহিতা এবং ফলাফলভিত্তিক কর্মসম্পাদনে দৃঢ় অঙ্গীকার থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদের হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV), সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্রসহ আবেদন করতে হবে।
শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত/মৌখিক পরীক্ষার জন্য আহ্বান করা হবে। সংস্থা কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।