সহকারী বিনিয়োগ কর্মকর্তা – vacancy at Ashrai
Full Time
Logo

সহকারী বিনিয়োগ কর্মকর্তা / today

615/9, Bosila Road, Mohammadpur, Dhaka

Tk 27,417/ Month
Application ends: Sep 30, 2026

‘‘আশ্রয়’’ একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এম.আর.এ সনদ নং— ০০৬০৯—০১০১৯—০০২০০) বিগত ৩৬ বছর যাবৎ দারিদ্র বিমোচনে বিভিন্নমুখী উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। আশ্রয় উদ্যোগ উন্নয়ন (মাইক্রোফাইন্যান্স) কর্মসূচিতে কর্মী নিয়োগের লক্ষ্যে রাজশাহী, রংপুর, খুলনা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের প্রার্থীদের নিম্নোক্ত পদে নিয়োগ করা হবে।


পদের নাম: সহকারী বিনিয়োগ কর্মকর্তা
শিক্ষাগত যোগ্যতা: যে কোন বিষয়ে স্নাতক / স্নাতকোত্তর ডিগ্রী। বয়স: সর্বোচ্চ ৩৪ বছর। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন—ভাতা সুবিধাদি: শিক্ষানবিশকালে মাসিক বেতন পাবেন ২১,৬৮১/— এবং ঢাকা বিভাগের ক্ষেত্রে ২৫,৬০২/—। চাকুরি স্থায়ীকরণের পর মাসিক বেতন—ভাতা (প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচ্যুইটিসহ, বার্ষিক ২টি উৎসব ভাতা এবং বৈশাখী ভাতাসহ) বাবদ সর্বমোট ২৭,৪১৭/— এবং ঢাকা বিভাগের ক্ষেত্রে ৩১,৭৭৩/— পাবেন। এছাড়া সংস্থার বিধিমালা অনুযায়ী মাসিক ২,০০০/— মোটরসাইকেল জ্বালানী ও মেরামত ভাতা এবং বিধি মোতাবেক মোবাইল ভাতা সুবিধা সহ মূল্যায়নের ভিত্তিতে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান করা হবে। এছাড়াও সকল পদে কর্মী কল্যাণ তহবিল চলমান রয়েছে।

নির্বাচিত প্রার্থীগণকে সংস্থার কর্মএলাকার মাঠপর্যায়ে কাজ করতে হবে। নির্বাচিত প্রার্থীদের কর্মএলাকায় বাধ্যতামূলক মোটরসাইকেল/বাই-সাইকেল চালাতে হবে। প্রার্থীদের কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।