সহকারী মহাঅঞ্চল ব্যবস্থাপক / জোনাল ম্যানেজার (ঢাকা জোন) / today
615/9, Bosila Road, Mohammadpur, Dhaka
‘‘আশ্রয়’’ একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এম.আর.এ সনদ নং— ০০৬০৯—০১০১৯—০০২০০) বিগত ৩৬ বছর যাবৎ দারিদ্র বিমোচনে বিভিন্নমুখী উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। আশ্রয় উদ্যোগ উন্নয়ন (মাইক্রোফাইন্যান্স) কর্মসূচিতে কর্মী নিয়োগের লক্ষ্যে রাজশাহী, রংপুর, খুলনা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের প্রার্থীদের নিম্নোক্ত পদে নিয়োগ করা হবে।
পদের নাম: সহকারী মহাঅঞ্চল ব্যবস্থাপক / জোনাল ম্যানেজার (ঢাকা জোন)
শিক্ষাগত যোগ্যতা : যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী। বয়স: সর্বোচ্চ ৪০ (চল্লিশ) বছর। ক্ষুদ্রঋণ / মাইক্রোফাইন্যন্স কর্মসূচিতে সরাসরি ১৫ (পনের) টি শাখা পরিচালনা করার ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ক্ষুদ্রঋণ কর্মসূচিতে কমপক্ষে ৪৫ কোটি টাকার ঋণস্থিতি পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
সুবিধাদি: ঢাকা জোন এর জন্য শিক্ষানবিশকালে মাসিক বেতন ৫৭,২৩৮/— এবং চাকুরি স্থায়ীকরণের পর মাসিক বেতন—ভাতা (প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি ও উৎসব ভাতাসহ) বাবদ সর্বমোট ৭১,৬৩৭/— পাবেন। এছাড়াও সংস্থার বিধি মোতাবেক মোটরসাইকেল জ্বালানী ও মেরামত ভাতা, মোবাইল ভাতা পাবেন এবং মূল্যায়নের ভিত্তিতে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান করা হবে।
নির্বাচিত প্রার্থীগণকে সংস্থার কর্মএলাকার মাঠপর্যায়ে কাজ করতে হবে। নির্বাচিত প্রার্থীদের কর্মএলাকায় বাধ্যতামূলক মোটরসাইকেল/বাই-সাইকেল চালাতে হবে। প্রার্থীদের কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।